রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সময় ১ ঘণ্টা। প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং প্রযোজ্য; ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ‘এ’ ইউনিটের নাট্যকলা ও সংগীত বিভাগ এবং ‘সি’ ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওএমআর-এ পছন্দের বিষয় পূরণ করতে হবে। পাস নম্বর ৪০।
আবেদনের সময়কাল
- শুরু: ২০ নভেম্বর, ২০২৫
- শেষ: ০৭ ডিসেম্বর, ২০২৫
ভর্তি পরীক্ষা তারিখ
- ক ইউনিট: ১৭ জানুয়ারি
- খ ইউনিট: ২৪ জানুয়ারি
- গ ইউনিট: ১৬ জানুয়ারি
শিফট
- ১ম শিফট: সকাল ১১টা – ১২টা
- ২য় শিফট: বিকাল ৩টা – ৪টা
- সেকেন্ড টাইমের জন্য পরীক্ষায় নম্বর কাটা হবে না।
পরীক্ষার নির্দেশনা
- পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, হেডফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি) বহন করা যাবে না।
- হিজাব বা মুখ আবৃত নারীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজন হলে নারী পরিদর্শক থাকবে।

Source: © The Daily Campus