1. education@news.academicrecap.online : arsohan :
প্রতি জন্মদিন যাওয়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি নস্টামি বাড়ানোর অপরাধে কক্সবাজার থেকে 'রুবেল' নামের এক যুবক গ্রেফতার - Academic News        
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
প্রতি জন্মদিন যাওয়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি নস্টামি বাড়ানোর অপরাধে কক্সবাজার থেকে ‘রুবেল’ নামের এক যুবক গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (AAUB) ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। একই ফিতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, শিগগিরই প্রকাশ হবে বিজ্ঞপ্তি সরকারি–বেসরকারি মেডিকেলে ভর্তি নীতিমালা প্রকাশ সরকারি–বেসরকারি মেডিকেলে ভর্তি নীতিমালা প্রকাশ

প্রতি জন্মদিন যাওয়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি নস্টামি বাড়ানোর অপরাধে কক্সবাজার থেকে ‘রুবেল’ নামের এক যুবক গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২
Share the News

প্রতি জন্মদিন পার হওয়ার সাথে সাথে নস্টামির মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় অবশেষে আইনের আওতায় আনা হয়েছে কক্সবাজারের বাসিন্দা ‘রুবেল’ নামের এক যুবককে। স্থানীয় সূত্র জানায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দুষ্টুমি, হাস্যরস আর অকারণ নস্টামি একেবারে এক্সপোনেনশিয়াল গ্রাফে উঠতে থাকে, যা আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গুরুতর প্রভাব ফেলতে শুরু করে।

বন্ধুমহলের অভিযোগ, জন্মদিন এলেই রুবেলের নস্টামি নতুন নতুন রেকর্ড ভাঙে—হঠাৎ করে অদ্ভুত জোকস, অপ্রয়োজনীয় ঠাট্টা আর সারাদিন মানুষকে হাসাতে হাসাতে বিরক্ত করে তোলা ছিল তার নিয়মিত কর্মকাণ্ড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বন্ধুরা আর বিষয়টিকে হালকাভাবে নিতে পারেনি।

অবশেষে জন্মদিনের দিন বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে তাকে “গ্রেফতার” করা হয়। তবে জানা গেছে, এই গ্রেফতার সম্পূর্ণ হাস্যরসাত্মক এবং শাস্তি হিসেবে তাকে আজ সারাদিন কেক খাওয়ানো, শুভেচ্ছা শোনা ও বন্ধুদের ভালোবাসা সহ্য করতে হবে।

এদিকে অভিযুক্ত রুবেল কোনো অনুশোচনা প্রকাশ না করে জানিয়েছে,

“জন্মদিন যত বাড়বে, নস্টামিও তত বাড়বে—এটাই আমার লাইফ পলিসি।”

More News Of This Category