বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) ভর্তি বিজ্ঞপ্তি — ২০২৫-২৬
গুরুত্বপূর্ণ তারিখ ও ফি
- আবেদন শুরু: ১১ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০
- আবেদন শেষ: ১১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯
- যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫
- প্রবেশপত্র ডাউনলোড: ২৩ ডিসেম্বর ২০২৫ (সকাল ১০:০০) থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯)
- ভর্তি পরীক্ষা: ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার), সকাল ১০:০০ – ১২:০০
- ফলাফল (সম্ভাব্য): ২৫ জানুয়ারি ২০২৬
- প্রাথমিক আবেদন ফি: ৩০০ টাকা (অনলাইন)
- লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র ফি (যোগ্য প্রার্থীর জন্য): ১২০০ টাকা
যোগ্যতা — সংক্ষিপ্ত
- প্রার্থীকে জন্মগতভাবে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশী হতে হবে।
- মাধ্যমিক/সমমান পরীক্ষায় (স্কেল ৫.০০) ন্যূনতম GPA ৪.০০ থাকতে হবে।
- ২০২৫ সালের এইচএসসি/সমমান (বিজ্ঞান) পরীক্ষায় মোট GPA ৪.০০ এবং গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি চার বিষয়ের মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৭.৫০ হতে হবে। প্রতিটি বিষয়ের ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০।
- গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ১৪,০০০ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও SMS দ্বারা জানানো হবে।
বিভাগসমূহ ও মোট আসন: ১১টি বিভাগে মোট ৬৩০টি আসন (যেমন: ইয়ার্ণ, ফেব্রিক, ওয়েট প্রসেস, এ্যাপারেল, টেক্সটাইল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনারী ডিজাইন, ডাইজ ও কেমিক্যাল, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইত্যাদি)।
পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও শর্তাবলি পড়তে (PDF):
BUTEX Admission Notice 2025-26 (PDF)