1. education@news.academicrecap.online : arsohan :
সরকারি–বেসরকারি মেডিকেলে ভর্তি নীতিমালা প্রকাশ - Academic News        
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
প্রতি জন্মদিন যাওয়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি নস্টামি বাড়ানোর অপরাধে কক্সবাজার থেকে ‘রুবেল’ নামের এক যুবক গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (AAUB) ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। একই ফিতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, শিগগিরই প্রকাশ হবে বিজ্ঞপ্তি সরকারি–বেসরকারি মেডিকেলে ভর্তি নীতিমালা প্রকাশ সরকারি–বেসরকারি মেডিকেলে ভর্তি নীতিমালা প্রকাশ

সরকারি–বেসরকারি মেডিকেলে ভর্তি নীতিমালা প্রকাশ

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩০
Share the News

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি)।ডেইলি ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিএমঅ্যান্ডডিসির সিনিয়র সহকারী সঞ্জীব দাস স্বাক্ষরিত এই নীতিমালা ২৯ অক্টোবর চূড়ান্ত করা হয়।নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ পয়েন্ট থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৪.০০-এর কম হলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে।🔸 আবেদনের যোগ্যতাএসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং জীববিজ্ঞানে (Biology) জিপিএ ৩.৫০ থাকা বাধ্যতামূলক।আবেদনকারীকে ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বোচ্চ তিন শিক্ষাবর্ষ আগে অর্থাৎ ২০২২ সালের পূর্বে নয়।ও’লেভেল/এ’লেভেল বা বিদেশি শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক সমতাকরণ করতে হবে।🔸 বিদেশি শিক্ষার্থীদের যোগ্যতাসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশিদের সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে।🔸 পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য শিথিলতাউপজাতীয় ও পার্বত্য জেলার অ–উপজাতীয় প্রার্থীদের জন্য ন্যূনতম মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ নির্ধারণ করা হয়েছে।বিএমঅ্যান্ডডিসির প্রকাশিত নীতিমালায় ভর্তি পরীক্ষার কোটা, মাইগ্রেশন, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য নির্দেশনাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

More News Of This Category